প্রিন্ট এর তারিখঃ Oct 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2026 ইং
সাতক্ষীরা জেলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরা জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা যুবদলের আয়োজনে শহরের পরিবহন কাউন্টারের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী মো. আব্দুর রউফ, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হবি, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন এবং জেলা যুবদলের সহসভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স।
এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও কেক কাটা শেষে বেলুন-ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। পরে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ manobchitra.com